November 1, 2026, 11:14 am
শিরোনামঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত ‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির একই মায়ের যমজ সন্তানের একটি অবৈধ হলে অন্যটি বৈধ হতে পারে না: মামুনুল হক গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না!: রাশেদ খান ৯ গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া: শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” দিবসে রাজবাড়ীতে নুরে আলম সিদ্দিকী হকের সার ও বীজ বিতরণ ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, রাজপথে নামলো সাধারণ মানুষ আজ ৩০ অক্টোবর কৃষক সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

মোহাম্মদপুরে বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, October 17, 2026
  • 68 Time View

বিশেষ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধ কল্পে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ তারিকুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, এমএফএসটিসি ও ১০০ শয্যাবিশিষ্ট এমসিএইচ হাসপাতালের ডা. মোঃ শামসুজ্জামান, জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের রুস্তম আলী খোকন, ব্র্যাক ইউনিভার্সিটির স্থপতি নঈম আহমেদ কিবরিয়া, স্থানীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিদুজ্জামান ইরান, ডিবিএল গ্রুপের সিইও রকিব আহমেদ, স্থানীয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, “বর্তমান সরকার দেশের নাগরিকদের, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত সচেতন। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতি ও কার্যপ্রণালীর আওতায় বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

সভাপতির বক্তব্যে ড. মোঃ তারিকুজ্জামান শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবার পরিধি আরও বৃদ্ধি করার ওপর জোর দেন। তিনি ড্যাব মহাসচিবের নিকট বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন।

উপস্থাপিত প্রস্তাবনায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুসহ সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত ত্রৈমাসিক স্বাস্থ্য পরীক্ষা, ডিজিটাল হেলথ কার্ড চালু এবং শিক্ষক-শিক্ষার্থীদের ফার্স্ট-এইড (প্রাথমিক চিকিৎসা) প্রশিক্ষণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102