November 1, 2026, 11:13 am
শিরোনামঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত ‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির একই মায়ের যমজ সন্তানের একটি অবৈধ হলে অন্যটি বৈধ হতে পারে না: মামুনুল হক গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না!: রাশেদ খান ৯ গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া: শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” দিবসে রাজবাড়ীতে নুরে আলম সিদ্দিকী হকের সার ও বীজ বিতরণ ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, রাজপথে নামলো সাধারণ মানুষ আজ ৩০ অক্টোবর কৃষক সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের তোপ: ভয়ে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, October 25, 2026
  • 98 Time View

মোঃ ইব্রাহিম হোসেন:  দোলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর (৮৭) মরদেহ জামায়াত নেতাকর্মীদের চরম তোপ ও বাধার মুখে ১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন করা হয়েছে। ভয়ভীতির কারণে স্থানীয় কোনো পুরুষ কবর খুঁড়তে না আসায় শেষ পর্যন্ত মানিক পশারীর স্ত্রী, মেয়ে ও বোনসহ পরিবারের নারী সদস্যরা মিলে কবর খুঁড়ে তার দাফন সম্পন্ন করেন।

শনিবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর নিজ বাড়িতে অতিরিক্ত পুলিশি পাহারায় এই দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা শঙ্কায় মানিক পশারী যশোর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মেয়ের জামাইয়ের বাড়িতে আশ্রয় নেন। গত ২ মাস ধরে বিভিন্ন অসুস্থতায় ভোগার পর গত শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্বজনরা জেলা জামায়াতের নেতাকর্মীদের চরম তোপের মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সহায়তায় মরদেহ সরিয়ে পিরোজপুর পুলিশ লাইনসে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে মানিক পশারীকে ‘গার্ড অব অনার’ প্রদান শেষে নিশ্চিদ্র নিরাপত্তায় লাশ ঘিরে রাখে সদর থানা পুলিশ।

পরে রাত ১টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশ কঠোর নিরাপত্তায় মানিক পশারীর মরদেহ বাড়িতে পৌঁছে দেয় এবং রাত ২টার দিকে নারী স্বজনদের খোঁড়া কবরেই তাকে সমাহিত করা হয়।

নিহতের স্বজনরা জানান, টুঙ্গিপাড়া থেকে লাশ আনার পর থেকেই জামায়াতের লোকজন ভয়ভীতি দেখানো শুরু করে। মানিক পশারীর বোন অভিযোগ করে বলেন, “আমার ভাইরে পিরোজপুর আনার পর ঝামেলা হইছে। আমরা একবার কবর খুঁড়ছিলাম, কিন্তু জামায়াতের লোকজন সেই কবর আবার ভরাট করে ফেলে। এরপর কোনো পুরুষ মানুষ জামাতের ভয়ে সামনে আসেনি। শেষ পর্যন্ত পুলিশ লাশ নিয়ে আসার পর আমরা (স্ত্রী, মেয়ে ও বোন) নিজেরা (মাটি) কাইটা কবর খুঁড়ছি এবং ভাইরে দাফন করছি।”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই মানিক পশারীর দাফন কাজ শেষ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিহতের কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সময় সবসময় একরকম থাকবে না এবং জামায়াতের নেতাদেরও মৃত্যুর মুখোমুখি হতে হবে। উপযুক্ত সময় এলে এসব ঘটনার জবাব দেওয়া হবে বলে তারা জানান।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102