November 1, 2026, 11:14 am
শিরোনামঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত ‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির একই মায়ের যমজ সন্তানের একটি অবৈধ হলে অন্যটি বৈধ হতে পারে না: মামুনুল হক গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না!: রাশেদ খান ৯ গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া: শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” দিবসে রাজবাড়ীতে নুরে আলম সিদ্দিকী হকের সার ও বীজ বিতরণ ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, রাজপথে নামলো সাধারণ মানুষ আজ ৩০ অক্টোবর কৃষক সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, September 22, 2026
  • 94 Time View

জামালপুর প্রতিনিধি: ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি, আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। তবে বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে সোমবার সকালে জাকিরুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দলের আগে দেশ’, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে। আমি সব সময় দেশের মানুষের পক্ষে আছি।

বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে তিনি ফেসবুকে ওই পোস্ট করেছিলেন। সেই পোস্টের পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102