November 1, 2026, 11:14 am
শিরোনামঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত ‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির একই মায়ের যমজ সন্তানের একটি অবৈধ হলে অন্যটি বৈধ হতে পারে না: মামুনুল হক গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না!: রাশেদ খান ৯ গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া: শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” দিবসে রাজবাড়ীতে নুরে আলম সিদ্দিকী হকের সার ও বীজ বিতরণ ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, রাজপথে নামলো সাধারণ মানুষ আজ ৩০ অক্টোবর কৃষক সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, October 28, 2026
  • 69 Time View

নিজস্ব প্রতিবেদন:  আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

আজ ২৮ অক্টোবর ২০২৬ রোজ বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একইভাবে আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। বরং জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

 

 

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102