November 1, 2026, 11:13 am
শিরোনামঃ
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত ‘আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে’: জামায়াত আমির একই মায়ের যমজ সন্তানের একটি অবৈধ হলে অন্যটি বৈধ হতে পারে না: মামুনুল হক গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না!: রাশেদ খান ৯ গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া: শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” দিবসে রাজবাড়ীতে নুরে আলম সিদ্দিকী হকের সার ও বীজ বিতরণ ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, রাজপথে নামলো সাধারণ মানুষ আজ ৩০ অক্টোবর কৃষক সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, October 28, 2026
  • 82 Time View

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ না করে বাড়িতে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা এসব মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য দেওয়া হয়।

তবে বিতরণের পর একটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এ সময় জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয়।

জিজ্ঞাসাবাদে শিক্ষক আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) মিলে বিতরণের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দকৃত মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে নিশ্চিত করে প্রশাসন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ প্রতিষ্ঠানে না রেখে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করার প্রমাণ পাওয়ায় মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102